দিশা নেশা মুক্তি কেন্দ্র নেশার The END
হোম আমাদের কথা চিকিৎসা সুযোগ-সুবিধা গ্যালারি আমাদের টিম যোগাযোগ সাহায্য করুন
+91 8653075690 WhatsApp-এ কথা বলুন

ছয়টা ধাপ, একটাই লক্ষ্য।

ভর্তির প্রথম দিন থেকে ঘরে ফেরা — চিকিৎসাটা ঠিক কীভাবে এগোয়, পুরোটা খুলে বলা হল। কোনও ধাপ লুকোনো নেই।

আমাদের সেবাসমূহ

মদ · গাঁজা · ড্রাগস · মানসিক সমস্যা

01

মদ

দীর্ঘদিনের মদ্যপান থেকে নিরাপদ ডিটক্স, ওষুধ ও কাউন্সেলিং — চিকিৎসকের নজরদারিতে।

02

গাঁজা

গাঁজা নির্ভরতা ছাড়াতে ধাপে ধাপে চিকিৎসা, মনোবিদের সেশন ও পারিবারিক পরামর্শ।

03

ড্রাগস

ব্রাউন সুগার, ট্যাবলেট ও ইনজেকশন নির্ভরতায় জরুরি ব্যবস্থা, অক্সিজেন সাপোর্ট সহ।

04

মানসিক সমস্যা

উদ্বেগ, অনিদ্রা, আচরণগত সমস্যা — এম.ডি. নিউরো সাইকিয়াট্রিস্টের তত্ত্বাবধানে।

05

মোবাইল অ্যাডিকশন

কিশোর ও তরুণদের স্ক্রিন-নির্ভরতা কাটাতে আলাদা প্রোগ্রাম ও অভিভাবক কাউন্সেলিং।

ধাপে ধাপে

ভিতরে ঠিক কী কী হয়

যোগাযোগ ও ভর্তি
০১

যোগাযোগ ও ভর্তি

একটা ফোন বা WhatsApp মেসেজই যথেষ্ট। পরিবারের সঙ্গে কথা বলে, রোগীর অবস্থা বুঝে সেদিনই ভর্তি নেওয়া হয়।

ডিটক্সিফিকেশন
০২

ডিটক্সিফিকেশন

শরীর থেকে নেশার বিষ বার করার সবচেয়ে কঠিন সময়টুকু কাটে চিকিৎসকের নজরদারিতে, অক্সিজেন ও জরুরি ব্যবস্থা হাতের কাছে রেখে।

চিকিৎসা ও ওষুধ
০৩

চিকিৎসা ও ওষুধ

ডাঃ সন্দীপন ঘোষ (এম.ডি. নিউরো সাইকিয়াট্রিস্ট)-এর তত্ত্বাবধানে প্রত্যেকের জন্য আলাদা ওষুধপত্র ও নিয়মিত ফলো-আপ।

কাউন্সেলিং ও ধ্যান
০৪

কাউন্সেলিং ও ধ্যান

কাউন্সেলিং সাইকোলজিস্ট সঙ্গীতা ঘোষের সেশন, গ্রুপ থেরাপি, যোগ ও রিল্যাক্সেশন — মনটাকে আবার দাঁড় করানোর কাজ।

নতুন অভ্যাস
০৫

নতুন অভ্যাস

বাগান করা, রান্নাঘরের কাজ, সকালের হাঁটা, শরীরচর্চা — ফাঁকা সময়টাই যাতে আর ফাঁদ না হয়।

ঘরে ফেরা
০৬

ঘরে ফেরা

ছাড়ার পরেও যোগাযোগ থাকে। পরিবারকে শেখানো হয় কী দেখে সতর্ক হতে হবে, আর দরকারে দরজা সবসময় খোলা।

দিনের রুটিন

দিশায় একটা দিন

নেশা যাদের অভ্যেস কেড়ে নিয়েছে, তাদের সবচেয়ে বেশি দরকার একটা বাঁধা রুটিন। সকাল থেকে রাত পর্যন্ত এখানে সময়টা ভরা থাকে।

ভোর ৫:৩০

ঘুম থেকে ওঠা ও হাঁটা

সকাল ৬:৩০

যোগ, ধ্যান ও প্রার্থনা

সকাল ৮:০০

জলখাবার ও ওষুধ

সকাল ১০:০০

গ্রুপ কাউন্সেলিং সেশন

দুপুর ১:০০

সবাই একসাথে দুপুরের খাবার

বিকেল ৪:০০

বাগান, শরীরচর্চা, খেলা

সন্ধ্যা ৬:৩০

ব্যক্তিগত কাউন্সেলিং

রাত ৯:৩০

রাতের খাবার, ওষুধ, বিশ্রাম

আজ ফোন করলে, আজই ভর্তি নেওয়া যেতে পারে।

এখনই ফোন করুন WhatsApp-এ লিখুন